আমরা এই সপ্তাহে চালু করেছি এবং প্রতিনিয়ত নতুন জায়গা যোগ করছি। কী পরিবর্তন হয়েছে দেখুন

Cholo Sreemangal

চলো শ্রীমঙ্গল

চলো শ্রীমঙ্গল · আমাদের গল্প

আমাদের ইতিহাস

সাইট আর ব্যবসার গল্প, একসাথে — শুরু থেকে আজ পর্যন্ত।

  1. ২ আগস্ট ২০২৬

    এবার মালিকদের জন্যও খুলে যাচ্ছে প্ল্যাটফর্ম

    চলো শ্রীমঙ্গল শুরু হয়েছিল আমাদের নিজেদের হাতে গড়া একটা তালিকা হিসেবে। এখন এটি এমন জায়গা হয়ে উঠছে যেখানে মালিকরাও অংশ নেবেন — নিজের জায়গা নিজেই তুলে ধরবেন, নিজের ছবি আর নিজের প্রস্তাব দিয়ে, আর অতিথি আমরা পৌঁছে দেব। “নিজের জায়গা যুক্ত করুন” এখন খোলা। শ্রীমঙ্গলের সবচেয়ে পুরোনো রিসোর্টগুলোর একটির সাথে আমাদের প্রথম সমঝোতাও হয়েছে — তাদের তালিকা খুব শিগগিরই যুক্ত হচ্ছে। আপনি যদি এখানে কোনো জায়গা চালান, শুরুতেই সাথে থাকার সময় এটাই।

  2. ১ আগস্ট ২০২৬

    ১৫টি জায়গা থেকে ১১৬টি

    শুরু করেছিলাম ১৫টি জায়গা নিয়ে। এক সপ্তাহ পর তালিকায় এখন ১১৬টি — হোটেল, রিসোর্ট, কটেজ, ইকো-রিসোর্ট, হোমস্টে, গেস্ট হাউস আর ভিলা; শ্রীমঙ্গল আর তার আশপাশের এলাকা মিলিয়ে। কিছু জায়গার তথ্য এখনো অসম্পূর্ণ, তবু বাদ দেওয়ার চেয়ে তালিকায় রেখে ধীরে ধীরে ঠিক করাটাই আমাদের পথ। ছবি আর বাকি তথ্য প্রতি সপ্তাহে যোগ হচ্ছে।

  3. ২৬ জুলাই ২০২৬

    চলো শ্রীমঙ্গল চালু হলো

    আজ থেকে চালু হলো cholosreemangal.com — দীর্ঘমেয়াদী একটা প্রকল্পের প্রথম রূপ। শ্রীমঙ্গলের থাকার সব জায়গা মিলবে এক জায়গায়, বুকিংয়ের জন্য থাকছে একটাই যোগাযোগ। প্রকল্প যত এগোবে, এই পাতাও তত বড় হবে।

হোমে ফিরুন